ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইন থেকে ফিরেছেন ৪১৩ বাংলাদেশি, পর্তুগালে গেলেন ২৩০ জন

প্রতিবেদক
Mymensingh
জুন ২৫, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে বাহরাইনে আটকা পড়া ৪১৩ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাহেরা খন্দকার বলেন, ‘বুধবার দিনগত রাত দেড়টায় বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছে। ফ্লাইটিতে ৪১৩ বাংলাদেশি দেশে ফেরে।’

বিমানের উপমহাব্যবস্থাপক জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি এসব প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরলেন।

বাহরাইন থেকে ফেরত এসব বাংলাদেশির প্রত্যেকের করোনামুক্ত সার্টিফিকেট ছিল। যার জন্য তাদের প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে ছুটিতে বাংলাদেশ ভ্রমণে এসে করোনোকালে আটকাপড়া ২৩০ জন পর্তুগাল প্রবাসীকে নিয়ে লিসবনে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট।

এদিকে ছুটিতে দেশে ফিরে আটকে পড়েছেন এমন ২৩০ প্রবাসীকে নিয়ে পর্তুগালের লিসবন গিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। বুধবার দিবাগত রাত ২টার পর ফ্লাইটি বাংলাদেশিদের নিয়ে ঢাকার বিমানবন্দর ছেড়েচে বলে নিশ্চিত করেন বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।