ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
চলে গেলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহচর, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) থানার সাবেক এমএনএ, এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আ ন ম নজরুল ইসলাম ( ৮৯)।
আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার মোহাম্মদপুর হুমায়ুন রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছাড়াও ফুসফুসের ক্যাানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র ছেলেসহ বহু স্বজন রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ আছর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গলশিমূল গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এ্ং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আনম নজরুল ইসলাম সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আনম নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন অ্যাডভোকেট, উপজেলা অাওয়ামীলীগের সহ- সভাপতি অালহাজ্ব মোঃ অাঃ রাজ্জাক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এড. ইমদাদুল হক সেলিম শোক প্রকাশ করেছনে।
হাফিজুল ইসলাম স্বপন
