ঢাকা১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিভাগে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা

প্রতিবেদক
Mymensingh
জুন ২৪, ২০২০ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতনিধি,

সারাদেশে ক্রমেই করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সারাদেশের ন্যায় ময়মনসিংহ বিভাগেও প্রতিদিনেই রেকর্ডসংখ্যক আক্রান্তের পাশাপাশি দীর্ঘ হচ্ছে লাশের সারি। যে কারণে মানুষের নমুনা পরীক্ষার চাপও বাড়ছে।

ময়মনসিংহ বিভাগে নতুন করে ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ২,৬৮৭ জনে।

বুধবার সকালে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১১ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৭ জন, নেত্রকোনা জেলায় ৮৪ জন, জামালপুর ও শেরপুর জেলার কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ৪৯৮ জন। এছাড়া নেত্রকোনায় ৪৬৮, জামালপুরে ৫০৩ জন ও শেরপুরে ২১৮ জন প্রাণসংহারি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিভাগে মোট শনাক্ত ২ হাজার ৬৮৭ জনের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাশেম জানান, করোনা প্রতিরোধ করতে হলে সামাজিক দূরত্বের পাশাপাশি অবশ্যই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।