ঢাকা১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রতিবেদক
Mymensingh
জুন ২৪, ২০২০ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এসময় মাস্ক হ্যান্ডগ্লাভসসহ স্বাস্থ্যবিধিতে নির্দেশিত উপকরণ ব্যবহার করতে দেখা যায় দলটির নেতাদের।

উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন যাত্রা করা আওয়ামী লীগ ৭১ বছর পূর্ণ করল মঙ্গলবার।