ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
Mymensingh
জুন ২৩, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । গতকাল ২৩ জুন মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের তেতুলিয়া রোডস্থ সার্কিট হাউজ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস আলী, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান আবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা মহিলা সংস্থার সভানেত্রী রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান আকতার, পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন,যুব মহিলা লীগের সহ সভাপতি দেলোয়ারা আক্তার, মহিলা মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।