তাইজুল ইসলাম জুয়েল:
বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস সম্পকে আতংকিত আজ ঠিক সেই সময়ে থেমে থাকেনি ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সচেতনতা মূলক প্রচার- প্রচারনা। দীর্ঘদিন ধরেই তাদের এই সচেতনতা মূলক কার্যকলাপ তারা নগরে মাইকিং করে, লিফলেট বিতরন করে আসছে।
মঙ্গল বার (২৩ জুন) জেলা তথ্য অফিস, ময়মনসিংহ কর্তৃক করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ নগরের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে শহরের ব্যস্ততম জায়গা যেমন- বাতির কল, টাউন হল মোড়, কাঁচিঝুলি, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, পুলিশ লাইন, জেলরোড, গলগন্ডা, কাঠগলা, ঢোলাদিয়া, সালেহা মার্কেট, তালতলা বাজার, খাগডহর বাজার, সিএমবি মোড়, ঘুন্টি বাজার, রহমতপুর বাজার, মাইজবাড়ী, লেংড়া বাজার, বেগুনবাড়ী মোড়, গণেশ্যামপুর বাজার সদর উপজেলা এবং মুক্তাগাছা উপজেলার নতুন বাজার, ত্রিমোহনী, কুমারগাতা, লিচুতলা, খুকশিয়া, মনতলা, মালতিপুর, গাড়াইকুঠির, সত্রাশিয়া, চকনারায়নপুরসহ এলাকাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ব্যাপক প্রচার প্রচারনা করা হয়। তখন তারা গণমাধ্যম কর্মীদেরকে বলেন তাদের এ কার্যকলাপ অব্যাহত থাকবে বলে জানান জেলা তথ্য অফিস ময়মনসিংহ।
