তারাকান্দা প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ আ.লীগের সংগ্রাম, গৌরব, ঐতিহ্য উজ্জল (৭১ তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্চলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক,উপজেলা আ.লীগের সহ- সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব মো: বাবুল মিয়া সরকার, যুগ্নাসাধারন সম্পাদক শামছুল আলম রাজু, আজাহারুল ইসলাম সরকার,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন, যুবলীগের আহবায়ক আ: মান্নান, যুগ্নআহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী, সেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান জুয়েল চৌধুরী, সাধারন সম্পাদক কাজল সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল জ্ববার, জিয়াউল হক জিয়া,মেজবাহ উদ্দিন মন্ডল, রেজাউল করিম দুদু, মশিউর রহমান রিপন, শ্রী মদন সিংহ, ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল,সাধারন সম্পাদক শিবু চন্দ্র দাসসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
