হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়ীয়াঃ
চলে গেলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহচর, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) থানার সাবেক এমএনএ, এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আ ন ম নজরুল ইসলাম ( ৮৯)। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার মোহাম্মদপুর হুমায়ুন রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছাড়াও ফুসফুসের ক্যাানসারে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র ছেলেসহ বহু স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গলশিমূল গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এ্ং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আনম নজরুল ইসলাম সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আনম নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন অ্যাডভোকেট, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এড. ইমদাদুল হক সেলিম শোক প্রকাশ করেছনে।
