ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

প্রতিবেদক
Mymensingh
জুন ২৩, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাবিব উল্লাহ হাবিব,

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে যথাযথ মর্যাদায় দিনটি উৎযাপন করা হয়। গতকাল সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে প্রিয়তোষ বিশ্বাস বাবুলের নেতৃত্বে জাতীয় উত্তোলন ও নিরাপদ দুরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত উসমান, দপ্তর সম্পাদক প্রফেসর আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের আহব্বায়ক ও জেলা পরিষদ সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ(সাগর), ছাত্রলীগ নেতা শরিফ বিজয়, জুয়েল সরকার, সোহেল রানা, নজরুল, ইয়ামিন, সুমন, রিপন, আলমান সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।