ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারওয়ানবাজারের সেই ছিনতাইকারী আটক

প্রতিবেদক
Mymensingh
জুন ২৩, ২০২০ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা এলাকায় ব্যাগ কেটে মালামাল চুরি ও টান দিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার নাম সোহেল।

সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করে।

পুলিশ সদরদপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক সোহেল রানা গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সাতটার দিকে একটি পত্রিকায় ছিঁচকে চোর সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসা মাত্রই সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ।

প্রতিবেদন প্রকাশের সাড়ে তিন ঘণ্টা পেরোনোর আগেই পুলিশের অভিযানে সোহেল আটক হয়। এছাড়াও ফার্মগেট, কারওয়ানবাজার ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক সোহেলের ভাষ্য, তিনি একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। তিনি ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছেন।