ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল

প্রতিবেদক
Mymensingh
জুন ২৩, ২০২০ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে একথা জানা গেছে।

সোমবার রাতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের জ্বরসহ করোনা উপসর্গ দেয়া দেয়। তার শ্বাসকষ্টও বৃদ্ধি পেতে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে।

পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

এর আগে গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজধানীসহ সারা দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৪৬০ জন রয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪৫ চিকিৎসক।

এদিকে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম-মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ‘মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অক্সিজেন সেচুরেশন ৯৮%। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’ তিনি বলেন, ‘দেশের বিশিষ্ট এই চিকিৎসকের দ্রুত সুস্থতা কামনা করছি। তার জন্য আমরা আল্লাহ দরবারে সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছি। দেশবাসীর কাছে এফডিএসআরের পক্ষ থেকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।’