ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে নগরে করোনা সংক্রমণ রোধে জেলা তথ্য অফিসের প্রচার-প্রচারনা

প্রতিবেদক
Mymensingh
জুন ২২, ২০২০ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

তাইজুল ইসলাম জুয়েল:

বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস সম্পকে আতংকিত আজ ঠিক সেই সময়ে থেমে থাকেনি ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সচেতনতা মূলক প্রচার- প্রচারনা। দীর্ঘদিন ধরেই তাদের এই সচেতনতা মূলক কার্যকলাপ তারা নগরে মাইকিং করে, লিফলেট বিতরন করে আসছে।

সোম বার (২২ জুন) জেলা তথ্য অফিস, ময়মনসিংহ কর্তৃক করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ নগরের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে শহরের ব্যস্ততম জায়গা যেমন- নতুন বাজার মোড়, রামবাবু রোড, গাঙ্গিণারপাড় ট্রাফিক মোড়, স্টেশন রোড, জেসিগুহ রোড, র‌্যালীরমোড়, পাটগুদাম মোড়, ব্রীজ মোড়, কেওয়াটখালী, কেবি ইসমাইল রোড, জুবলীঘাট রোড, থানা রোড, মহারাজা রোড, বড় কালীবাড়ী রোড, এসকে (করোনা) হাসপাতাল রোড, পুরাতন গুদারাঘাট, র‌্যালী মোড়, পাট গুদাম ব্রীজ মোড়, এলজিডি রোড, কেওয়াটখালি বাইপাস রোড, বলাশপুর, হাক্কানী মোড়, বলাশপুর দক্ষিণপাড়া, ময়নার মোড়, বাকৃবি পল্টিফার্ম, আরএফএল মোড়, দিগারকান্দা, তিতাস মোড়, ঢাকা বাইপাস, শিকারীকান্দা, আমলীতলা, মাসকান্দা বাসস্ট্যান্ড, আমিরাবাদ, এলাকাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ব্যাপক প্রচার প্রচারনা করা হয়।

তখন তারা গণমাধ্যম কর্মীদেরকে বলেন তাদের এ কার্যকলাপ অব্যাহত থাকবে বলে জানান জেলা তথ্য অফিস ময়মনসিংহ।