ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ম্যাজিষ্ট্রেট মাঈদুল’র অভিযানে বালু ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Mymensingh
জুন ২১, ২০২০ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

তাইজুল ইসলাম জুয়েল,
অবৈধ ভাবে বালু উত্তোলন ও ব্যবসার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুুপুরে উপজেলার টাঙ্গাবর ইউনিয়নে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জেলা প্রশাসন ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম ও মনোরঞ্জন বর্মণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে দুটি ড্রেজার মেশিন ও বালুবাহী ট্রলী, সেলু ইঞ্জিন জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় প্রদান করা হয়। কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন না করে সে জন্য নির্বাহী অফিসার কে অবহিত করা হয়। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।