তাইজুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ সদর উপজেলার নিবার্হী অফিসার শেখ হাফিজুর রহমান সজল এর বিশেষ সহায়তায় ১০নং দাপুনিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর টান-কাতলাসেন গ্রামে একটি গরিব, অসহায়, ঘরহীন পরিবার ( এই পরিবারে কোন পুরুষ সদস্য নাই) কে সরকারী সহায়তাই একটি ঘর করে দেওয়ার আশ্বাস দিয়ে গেছেন।
বেশ কিছু দিন আগে এক আশ্রয়হীন পরিবারের ঘরের ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়।তখন ঐ পোস্ট টা নজর কেড়ে নেয় ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান সজল এর। তখন এটা দেখে নির্বাহী অফিসার আশ্বাস দিয়েছিলেন একটি ঘরের ব্যবস্থা করে দিবেন।
বৃষ্টি মৌসুমের দিন গ্রামের রাস্তা খুবই খারাপ, কয়েক জায়গাই রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে গাড়ি ও মানুষ চলাচল করতে পারে না । আর তখন নির্বাহি অফিসার শেখ হাফিজুর রহমান সজল গাড়ি হাফ কিলোমিটার দূরে রেখে পায়ে হেঁটে এসেছেন।
তখন ১০ নং দাপুনিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান ও টান-কাতলাসেন ২ নং ওয়ার্ড এর মেম্বার সাহেব কে নির্দেশ দিয়ে গেছেন দ্রুত রাস্তা মেরামত করে দেওয়ার জন্য।
পরিশেষে দুইটা গরিব পরিবারের জন্য কিছু খাবার সামগ্রির ব্যাবস্থা করে দিয়েছেন এই মহান ব্যক্তি।
আর তখন গ্রামের মানুষ নিবার্হী অফিসারের এরকম মানবিক কাজ দেখে সবাই মুগ্ধ হয়েছেন।
