শাহরিয়ার শাকির :
২০ জুন ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে শেরপুরের ১শ ২০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শেরপুরে আরো নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে শেরপুর সদরে ২ নািলতাবাড়ীেত ১১ ও শ্রীবরদীেত ৪ জন সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলেন ২শ ৯ জন আর মারা গেছেন ৪জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯৫ জন। জেলা স্বাস্থ্য বিভােগর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৯শ ৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করা বাকী আছে ১শ ৩৪ জনের নমুনা।
