ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনের মানিবক আচরণ

প্রতিবেদক
Mymensingh
জুন ২১, ২০২০ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

শাহিরয়ার শাকির :

শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকাবস্থায় মারা যাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সানোয়ার হোসেন তরফদারের (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও তার পরিবারের অপর ৪ সদস্য আক্রান্ত হওয়ার ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সার্বিক সহায়তা করে মানবিক আচরণ করে প্রশংসিত হয়েছেন। শুরু থেকেই জনাব মামুনের নেতৃত্বে পুলিশ নানাভাবে সহায়তা করে আসছেন।

বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের কর্মচারী সানোয়ার হোসেন তরফদারের বাসা শেরপুর শহরের বাগরাকসা মহল্লায়। সে ঢাকা থেক করোনায় আক্রান্ত হয়ে শেরপুরের বাসায় চলে আসায়, অনেকেই তার বাসায় বাজারসহ স্বাভািবক যাতায়তে বাধা সৃষ্টি করা চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ওই বাসায় টহল জোরদার করে। বাজার পৌছে দেয়ার দায়িত্ব পালন করে পুলিশ। অসুস্থ ছানোয়ার হোসেনকে বাসা থেকে ওসি মামুনের নেতৃত্বে পুলিশ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তার লাশ জামালপুরের সরিষাবাড়ীতে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়। এঘটনার পর ওই অসহায় পরিবারের নিরাপত্তা নিশ্চত করেন ওসি মামুন। ছানোয়ার হোসেনের বাসায় ঢিল ছুড়ার ঘটনার সাথে জড়িতদের পুলিশ খুজছে।

পরিবারের সবাই করোনায় আক্রান্ত হওয়ায় ওসি নিজে খাবার পৌছে দিচ্ছেন। প্রতিদিন দুপুরে পুলিশের পক্ষ থেকে খাবার পৌছে দেয়া হচ্ছে ওই বাসায়। এতে সন্তোষ্ট ওই পরিবােরর সদস্যরা। ওসি মামুনের আ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সানোয়ার হোসেন তরফদারের কলেজশিক্ষার্থী তানভীর হোসেন তরফদার অনিক।
করোনায় আক্রান্ত একটি পরিবারের সদস্যদের জীবনের ঝুকি নিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যে সেবা দিয়েছেন, এ জন্য সবমহল থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।