ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় গরুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজীর অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী তিনজন আটক

প্রতিবেদক
Mymensingh
জুন ২১, ২০২০ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি, নেত্রকোনায় গরুর ট্রাক আটকে চাঁদাবাজীর অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী মহিউদ্দিন, সোলায়মান হোসেন রুবেল সহ তিন জনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, বৃহস্পতিবার রাতে গরুর এক পাইকার ৯৯৯ এ কল করে জানান, আল আমিনের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলগেইটের পূর্ব পাশে গরুর ট্রাক আটকিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গরুর বেপারী রাকিবুল হাসান ও চালক খাজা হোসেনকে মারধর করে জখম করে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে শ্রমিক নেতারা ঘটনাস্থলে পৌঁছলে চাঁদাবাজরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় শ্রমিক নেতারা দুই জনকে আটক করে পুলিশের হাতে তোলে দেয়। এ ব্যাপারে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সল্তু মিয়া বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করে।

মামলার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার বিকালে সোলায়মান হোসেন রুবেলকে আটক করে।
পুলিশ আটককৃত দুইজনকে বিকালে আদালতে সোপর্দ করে। ওসি আরো জানান, মামলার প্রধান আসামী আল আমিনসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পলাতক আসামীরা এর আগেও বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজীর অভিযোগে কয়েকবার আটক হয়েছিলো।