এইচ. এম জোবায়ের হোসাইন
ঘর থেকে বের হওয়া যাবে না, বিশেষ কোন প্রয়োজনে বাহিরে যেতে হলে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে বের হতে হবে। আল্লাহর পক্ষ থেকে আসা এ গজব থেকে বাচঁতে হলে আল্লাহর কাছে সকলের তৌবা করতে হবে। যদি আল্লাহ তায়ালা ক্ষমা করেন তাহলে হয়তোবা এ মহামারী গজব করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো। কথাগুলো বলেছেন জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
তিনি গতকাল শুক্রবার ত্রিশালের দরিরামপুরের মাদানী সিএনজি পাম্পে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯)-এ মৃত্যু বরণকারী জাতীয়নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন কামরানসহ দেশ বিদেশে মৃত্যু বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এসব কথা বলেন।
স্থানীয় সাংসদ মাদানীর আয়োজনে স্বাস্থবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি আরো বলেন, আজ আমরা যে সকল জাতীয় নেতৃবৃন্দকে হারিয়েছি তাদের আসন পূরণ হওয়ারমত নয়, তারা ছিলেন দেশ ও জাতীর অতন্ত্র প্রহরী, দেশ ও জাতীর দুঃসময়ে তাদের অবদান চীরকাল মনে রাখবে বাংলাদেশ। তিনি সকলের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক সফির উদ্দিন শেখ প্রমূখ।
মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
