ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে প্রথম করোনা রোগীর মৃত্যু

প্রতিবেদক
Mymensingh
জুন ২১, ২০২০ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মজিবুর রহমান ফয়সাল ,উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোরসালিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শেরপুর ইউনিয়নের পাঁচরুখি গ্রামের সাইদুর রহমানের পুত্র। শুক্রবার সকালে ময়মনসিংহ এস কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোরসালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল আহম্মেদ নাসের।

জানা গেছে, গত চার দিন আগে কিডনি জনিত রোগ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে তার করোনা উপস্বর্গ দেখা দিলে সেখানেই নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এতে তার রিপোর্ট পজেটিভ আসে। পরে তাকে ময়মনসিংহের এস কে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সমস্ত নিয়ন অনুযায়ী পারিবারিক ভাবে তার মরদেহ দাফন করা হয়েছে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল আহম্মেদ নাসের বলেন, নান্দাইলে এ পর্যন্ত ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখানে এই প্রথম একজন রোগী মারা গেল।