ওমর ফারুক সুমন, হালুয়াঘাট:
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রধান শিক্ষিকাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে পৃথক পৃথকভাবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন এবিএম মসিউল আলম।
নিহতরা হলেন, গফরগাঁও উপজেলার মুখী মুমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিকিক্ষা মাকসুদা জাহান মুর্শিদি, নগরীর পুরবী সিনেমা হল এলাকায় মরিয়ম বেগম (৬৫), নান্দাইল উপজেলার সাইদুর রহমানের পুত্র মুরসালিন (২০)। করোনার উপসর্গ নিয়ে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ইব্রাহিম খলিল আলম (৪৫)ও কালীবাড়ী ময়মনসিংহের জালাল উদ্দিন (৬৫)।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে নিহত স্কুল শিক্ষিকা মাকসুদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এসকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে কুর্মিতলা জেনারেল হাসপাতে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়।নিহত মরিয়ম করোনা পজিটিভ নিয়ে গত ১৩ জুন এসকে হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধায় তিনি মারা যান। নিহত মুরসালিন গতকাল সন্ধায় করোনা পজিটিভ নিয়ে এসকে হাসপাতালে ভর্তি হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এদিকে ঢাকায় কুর্মিতলা হাসপাতালে ইব্রাহিম খলিল আলমের করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয় বৃহস্পতিবার দিবাগত রাতে।
আর উপসর্গ নিয়ে জালাল উদ্দিন শুক্রবার সকালে এসকে হাসপাতালে ভর্তি হলে সকাল সাড়ে এগারোটার দিকে তিনিও মারা যান। পরে জালাল উদ্দিনের নমূনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
