ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে অসহায়দের মাঝে স্বজন সমাবেশের ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Mymensingh
মে ২৭, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সন্তানহীনা মা, বিধবা নারীদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ভবঘুরে-ছিন্নমূল মানুষদের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার থেকে রোববার ৩ দিনে ৫১৮ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন, মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান, তাসাদদুল করিম, আনোয়ার হোসেন শরীফ, নজরুল ইসলাম মিন্টু, মফিজ উদ্দিন, খালেদ মাহমুদ, নীরব আহমেদ প্রমুখ।