ময়মনসিংহ প্রতিনিধি,
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে অবস্থিত এসএমসির ওরস্যালাইন তৈরির কারখানার দুই শ্রমিক কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককের ভালুকা উপজেলার হাজীর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাইচাঁন গ্রামের আশরাফুল (২১) এবং বিরুনীয়া গ্রামের জাকির হোসেন (২০)। দুজনই এসএমসির ওরস্যালাইন তৈরির কারখানায় কাজ করতেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রহুল মিয়া বলেন, রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হািজরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজন মহাসড়কের ওপরে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যানটি ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ও জাকির মারা যান। গুরুতর অপর মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
