ঢাকা১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে করোনা রোগীর সংখ্যা ১৩০০ ছাড়াল

প্রতিবেদক
Mymensingh
জুন ২১, ২০২০ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি,

করোনায় ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ১০৭ জন আক্রান্ত হয়েছেন। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৩১৫ জন।

শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ আসে নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ।

জেলায় নতুন ১০৭ জন আক্রান্তের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশ ও সদরের ১০০ জন, ভালুকার ৩ জন, ঈশ^রগঞ্জের ২ জন, গফরগাঁওয়ের ১ জন ও ত্রিশাল উপজেলার ১ জন।

রবিবার সকালে জেলার সিভিল সার্জন এবিএম মসিউল আলম জানান, নতুন ১০৭ জনসহ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৫ জনে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এখানে ৭৩১ জন শনাক্ত হয়েছেন। মোট শনাক্তের ৫৫ শতাংশই সদর উপজেলায়। এ ছাড়া ভালুকায় ১৮৮ জন, ঈশ্বরগঞ্জে ৬৫ জন, ত্রিশালে ৫৭ জন, ধোবাউড়ায় ৪৭ জন, গফরগাঁওয়ে ৪৬ জন, ফুলপুরে ৪৬ জন, মুক্তাগাছায় ৩৫ জন, নান্দাইলে ৩০ জন ও ফুলবাড়িয়ায় ২৬ জনসহ জেলার ১৩ উপজেলাতেই করোনা সংক্রমিত হয়েছে।

জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯১০ জন আইসোলেশনে রয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৩৭৯ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জেলায় আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৯ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন।