আরিফ রববানী ময়মনসিংহ।।
ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাঁঠাল ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
হারুন অর রশিদ। সেই লক্ষে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বেড়াচ্ছেন। এই ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার স্যুয়ারেজ ব্যবস্থা ও রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করতে চান তিনি।
একই সঙ্গে ওয়ার্ডকে মাদক ও ছিনতাই,কিশোরগ্যাং,
বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে চান হারুন অর রশিদ। তিনি এই প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে রাস্তাঘাট, স্যুয়ারেজ লাইনসহ সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই।
ছাত্রজীবন থেকেই তার বিভিন্ন সামাজিক- উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। একজন মিশুক ও সদালাপী মানুষ হিসাবে এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।
গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।
হারুন অর রশিদ বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’ এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে-হারুন অর রশিদের বাবাও ৯নম্বর ওয়ার্ডের সফল সমাজ সেবক । সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।
ওই ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় হারুন অর রশিদ পাশে দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা হারুন অর রশিদকেই চাই।’
এরশাদ মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, হারুন আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি হারুন অর রশিদকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’
সুজন নামে এক বাসিন্দা জানান, হারন অর রশিদ আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।’
একটি স্বচ্ছ, সুন্দর এবং আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন নিয়ে আগামী ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন মোঃ হারুন অর রশিদ।
কালীর বাজার বণিক সমিতির বর্তমান সফল সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও জনকল্যাণে কাজ করে আসছেন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ৯নং ওয়ার্ডকে একটি ‘স্মার্ট ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে চান।
সাধারণ জনগণের সেবক হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, উন্নত রাস্তাঘাট এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। কাঁঠালের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে এবং এলাকার আমূল পরিবর্তন আনতে হারুন অর রশিদ সকলের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করছেন।
