ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনা কমিটির আলোচনা সভা

প্রতিবেদক
Mymensingh
জুন ১৮, ২০২০ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির:
১৭ জুন বুধবার জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেরপুর জেলার করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা প্রশাসক জনাব আনারকলি মাহবুব উক্ত সভার সভাপতিত্ব করেন।
সভায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকারের উপ পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, জেলা সিভিল সার্জন জনাব ডাঃ একেএম আনোয়ারুর রউফ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ.বি.এম. এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, বিজ্ঞ পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবু চন্দন কুমার পাল, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা পর্যায়ের করোনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শেরপুর জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এর উপর ভিত্তি করে জেলার ম্যাপিং এবং জোনিং (রেড, ইয়োলো, গ্রিন) বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন করণীয় সম্পর্কে এ সভায় আলোচনা করা হয়।
সভায় হুইপ আতিক শেরপুরকে করোনা থেকে মানুষকে রক্ষা করতে সম্ভব সব কিছু করার জন্য সর্ব মহলের প্রতি আহ্বান জানান।