ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৪ আসনে মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী এমরুল গণসংযোগে বাড়ছে আলোচনার ঝড়

প্রতিবেদক
Arif
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কামরুল আহসান এমরুল। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির। টানা গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ময়মনসিংহ সিটির ৩৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত সদরের গ্রাম-গঞ্জের, বাজার ও জনবহুল এলাকায় তাঁর সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও আলোচনার জন্ম দিয়েছে।

প্রতীক বরাদ্দের আগে থেকেই তিনি দিনরাত গণসংযোগ করে মানুষের মন জয় করে নিয়েছেন।
তিনি আসন এলাকার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করতে গেলে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গণসংযোগকালে তিনি দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।

এ সময় কামরুল আহসান এমরুল বলেন, এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে ময়মনসিংহ-৪ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুব সমাজকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের মুক্তি ও কল্যাণের জন্য।

গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটারদের অনেকেই বলেন, সাহসী বক্তব্য ও স্পষ্ট অবস্থানের কারণে কামরুল আহসান এমরুল অন্য প্রার্থীদের তুলনায় আলাদা ও গ্রহণযোগ্য হয়ে উঠছেন। নির্বাচন যত এগোচ্ছে, মাঠে তাঁর উপস্থিতি ততই শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।

উক্ত গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর,উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মীরা তার সাথে অংশ গ্রহণ করায় গণসংযোগ জনসমাগম হয়ে উঠে।