ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ৬ আসনে আগামী নির্বাচনে তরুণ ও মহিলা ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
এলাকায় দীর্ঘদিন ধরে টানা গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনী সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও প্রার্থীর ডোর টু ডোর ক্যাম্পেইন সম্প্রতি উপজেলাব্যাপী মডার্ন গণসংযোগ হিসেবে সারা পড়েছে। বিশেষ করে বেকারত্ব, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং নারীর মর্যাদা রক্ষার মতো ইস্যুতে জামায়াত প্রার্থীর বক্তব্য তরুণ ও মহিলা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
তরুণ ভোটাররা জানান, উন্নয়ন ও সুশাসনের পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি তাদের আকৃষ্ট করছে। একই সঙ্গে নারী ভোটারদের একটি বড় অংশ বলছে, সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধভিত্তিক রাজনীতির কারণে তারা জামায়াতের প্রতি আগ্রহী হচ্ছেন।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, তরুণদের কর্মসংস্থান ও নারীদের সামাজিক ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে তারা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন।
স্থানীয়দের মতে, তরুণ ও মহিলা ভোটারদের অংশগ্রহণ এবং আগ্রহের দিক থেকে জামায়াত প্রার্থী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চালানো বিভিন্ন জরিপ ও পুল বিশ্লেষণে দেখা যায়, ১১ দল মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন সবদিক থেকেই এগিয়ে রয়েছেন।
