ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন – ড.ইদ্রিস খান

প্রতিবেদক
Arif
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে, সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.ইদ্রিস খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পুরোনো বছর – আমাদের জীবনের অভিজ্ঞতা আর শিক্ষা দিয়ে বিদায় নেয়, আর নতুন বছর – আসে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা নিয়ে। আসুন, ২০২৬ সালকে আমরা মানবিকতা, সৌহার্দ্য ও সুস্থতার বছর হিসেবে গড়ে তুলি।”তিনি আরও বলেন, নতুন বছরে দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান। সেই সাথে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।