ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবিগঞ্জের সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার,

প্রতিবেদক
Arif
ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজগর আলীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।তিনি দেবীগঞ্জের ৮ নং দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার কাঁচারী পাড়া এলাকায় অবস্থিত সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজগর আলী উপজেলার দন্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি বর্তমানে দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।