ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক সস্ত্রীক করোনায় আক্রান্ত

প্রতিবেদক
Mymensingh
জুন ১৭, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার মুস্তাফিজ শফি এবং তার স্ত্রীর নমুনা পরীক্ষার ফল করোনাভাইরাস পজেটিভ আসে। তবে পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত নন।

সমকাল সূত্রে জানা গেছে, মুস্তাফিজ শফি এবং তার স্ত্রীর শারীরিক অবস্থা বেশ ভালো আছে। দুজনই বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রায় সব শ্রেণি-পেশারা মানুষ। এর মধ্যে করোনাকালের সম্মুখযোদ্ধা খ্যাত সাংবাদিকরা ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন মারাও গেছেন।