শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে মীরগঞ্জ মহল্লায় অদ্য দুপুরে নিজ স্বামীর বাড়ীতে তার নিজস্ব ঘরে শিল্পি বেগম (২৫) নামে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে।।
এলাকাবাসী সূত্রে জানাযায় যে, মৃত শিল্পি বেগম দীর্ঘদিন যাবত মানষিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। প্রায়ই সময়ই বারবার আত্নহত্যা করার চেষ্টা করত।
মৃত শিল্পি বেগমের স্বামীর নাম মোঃ তারা মিয়া। ২ সন্তানের জননী ছিলেন তিনি। বড় ছেলে মাধ্যমিক স্কুলে ৭ম শ্রেণীতে পড়ে। ছোট ছেলেটাও প্রতিবন্ধী।
