ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণভোট-পিআরসহ ৫ দফা দাবীতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিবেদক
Arif
নভেম্বর ১৪, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচন এর আগে গণভোট, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ মহানগর জামায়াত এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে ব্রীজ মোড় হয়ে চরপাড়া মোড়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতির বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচন এর আগেই গনভোট এর আয়োজন করতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন এর আয়োজন করতে হবে অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের এ আন্দোলন বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম বলেন, ৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুন কিছু ভাবতে শুরু করেছে। এখন সবাই জামায়তকে চায়। জামায়াত মানুষের কল্যাণ চায় বলে মানুষ জামায়তকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলবো।

মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, গৌরীপুর উপজেলা জামায়াত এর আমীর ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বদরুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর এর সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

মিছিলে নেতা কর্মীরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের স্লোগান দেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, ইঞ্জি. আব্দুল বারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।