পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ( ০৬ নভেম্বর) ময়মনসিংহ জেলার ঢাকা বাইপাস নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লংঘন করার ৪ টি গাড়িকে মোট ৫৫০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ময়মনসিংহ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরাইরা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
