ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে “প্রবাসী বিনিয়োগ এবং রেমিট্যান্সের ব্যবহার প্রচার” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালা

প্রতিবেদক
Arif
নভেম্বর ১, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে প্রবাসী বিনিয়োগ ও রেমিট্যান্সের সঠিক ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে স্টেকহোল্ডার ও দাপ্তরিক কর্মকর্তাদের সমন্বয়ে “ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর অধীনে “প্রবাসী বিনিয়োগ এবং রেমিট্যান্সের ব্যবহার প্রচার করা” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মকর্তাদের জন্য একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১নভেম্বর)সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আনার্স বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া।অনুষ্ঠানে নলেজ শেয়ারিং সেশন এবং চেক বিতরণের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন-বিগত ১৭ বছর প্রবাসীদের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকা বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে। কিন্তু বিরুপ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী সে কথা বলতেও পারেননি। কারণ দুই ঠোঁটের মাঝে অদৃশ্য তালা ছিল। ৫ আগস্ট ছাত্র জনতা জীবন ও রক্তের বিনিময়ে জালিমকে উৎখাত করে জুলুমের অবসান ঘটিয়েছে। আর যেন কোন জালিম না আসতে পারে সে দিকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ভূখন্ড পেয়েছি আর ২৪এর ৫ আগস্ট জুলুম মুক্ত হয়েছি। যারা বলেন, আগেই তো ভালো ছিলাম তারা নিজের সাথে, জাতির সাথে প্রতারণা করছেন। বিশ্বে এমন কোনো দেশ আছে যেখানে বিনা ভোটে ১৫৪ জন এমপি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো এমন ঘটনা ঘটেছে।

সেমিনারে সরকারি কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এ আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পিত বিনিয়োগ, প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসীদের পাঠানো অর্থ শুধু পরিবার নয়, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই রেমিট্যান্সকে সঞ্চয় ও বিনিয়োগমুখী খাতে ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ আরও মজবুত করা সম্ভব।

উল্ল্যেখ-এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের মধ্যে জ্ঞান বিনিময় করা এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করা।