ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদক
Arif
অক্টোবর ২৮, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গণে ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) রিয়াজুল কবির মোঃ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু। এসময় আরোও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনূর,শাহ শিব্বির আহমেদ বুলু,আজাদ জাহান শামীম, কোতোয়ালী বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ হেলালসহ প্রমূখ। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেন করেন অতিথিবৃন্দরা। প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত একটি বিশাল র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।