ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে দেবরের আগাতে ভাবী নিহত!আহত-২

প্রতিবেদক
Arif
অক্টোবর ২৬, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে দেবরের লাঠির আঘাতে ভাবী নিহত।ঘটনাটি ঘটছে জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘি ইউনিয়নের হাজরাডাংগা গ্রামে। গত ২২শে নভেম্বর দুপুরে বাড়ির জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি হয়। একসময় দেবর রহিদুল সহ তার সহযোগী আমিরুল, মরিয়ম,শরিফা,ফাতেমা, ফিরোজা গং লাঠি রট দিয়ে পিটিয় আহত করে।পরে আহতদের সবাইকে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ভাবী আনজুয়ারাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গত রাত ভোর ৪টার সময় ভাবি আনজুয়ারা মৃত্যু বরণ করেন। বাকি ২ জন ছেলে রাহাত,রমিম চিকিৎসাধীন অবস্থায় আছে।

ঘটনার দিনই দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করলে আসামী রহিদুলকে ঠাকুর গাঁও জেলা থেকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায়  বর্তমানে এলাকায় শোকের মাতম চলছে।