জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক এবং ঢাকা মহানগর (দঃ) তাঁতীদলের আহবায়ক- কাজী রেজাউল করিম রানার মৃত্যুতে ময়মনসিংহ সদরে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতীদলের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলার মোঃ সোহেল মিয়া, নাঈম, আফাজ উদ্দিন, রিফাত হোসেন বাবু, মোঃ ওমর ফারুক, আব্দুল হাই প্রমূখ। আরও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা তাঁতীদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাজন ইসলামসহ বিএনপির ১৯নং ওয়ার্ডের স্থানীয় ও অংগ সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
