ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
Arif
অক্টোবর ২০, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন,জেলা ও বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এর আগে দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যানের বিকল্প নেই। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যই শক্তি তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরও বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে আমরা শুধু উন্নয়নের অগ্রগতি নয়, জনগণের জীবনমান ও সামগ্রিক কল্যাণের চিত্রও সঠিকভাবে নিরূপণ করতে পারি। এজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

আলোচনা সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।