শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:
বয়স হলে চার শিখতে হবে সাতার, সাপে কামড়ালে ওঝা নয়, বেদে নয় হাসপাতালেই চিকিৎসা হয় শীর্ষক সচেতনা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে ।
আজ ১৭জুন বুধবার সকাল সাড়ে ১১টায় বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড (একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপনী সংস্থা) এর সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয় । আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: মেহেদি হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রেহমা সারওয়াত সালাম ।
এ ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ । কর্মশালায় অবহিত করা হয় প্রতিটি মানুষের সাতার শিখা খুবই জরুরী ও সাপে কামড়ালে ওঝা নয়, বেদে নয় হাসপাতালেই চিকিৎসা হয় ।
