শাহরিয়ার শাকির :
শেরপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সাহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুলিশ সূত্রে জানাযায়, শেরপুর জেলা শহরের তিনানী বাজার (কলেজ মোড়) এর স্বপন মেশিনারিজ এর মালিক স্বপন সাহা গত এক সপ্তাহ যাবৎ শ্বাসকষ্টে ভোগছিলেন। এসময় তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকার ওই বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি গত এক সপ্তাহ যাবৎ শ্বাসকষ্টে ভোগছিলেন। এ নিয়ে শেরপুর জেলায় ৪জনের করোনায় মৃত্যু হয়েছে।
এদিেক জেলায় আরো ৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়ে ওঠেছে ৯৫ জন।
