বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান জননেতা অধ্যাপক শহিদুল্লাহ কায়সার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহান শাখাসহ দলটির জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও সর্বস্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি ময়মনসিংহে বিরাজমান পরিস্থিতিতে জেলা ও মহানগর ও দেশের পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এই মুহূর্তে দেশ ও ময়মনসিংহের সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন।
নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর সেক্রেটারীর দ্রুত সুস্থতার জন্য দেশের সকল নাগরিক, সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান।
