ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Arif
অক্টোবর ৯, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বেতন পরিশোধের দাবিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। এসময় তারা জিএম এর পদতসহ ৭দফা দাবী বাস্তবায়নের জোড়ালো আহবান জানান।

বৃহস্পতিবার (৯অক্টোবর) বিকেলে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ কার্যক্রম শুরু করেন তারা । এই অবরোধ সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত চলে। খবর পেয়ে শিল্প পুলিশ-৫, থানা, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকেরা জানান, উপজেলার ভরাডোবা গ্রামে অবস্থিত মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকদের গত সেপ্টেম্বর মাসের বেতন আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দেওয়ার কথা ছিল। তবে শুক্রবার সরকারি ছুটি ও ব্যাংক বন্ধ থাকার কারণে ১২ অক্টোবর বেতন পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জানায়। তাছাড়া কারখানার
নতুন এডমিন ম্যানেজার ওয়ার্কারদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে, তাদের অভিযোগ ম্যানেজার তাদের বলে তোমাদেরকে বেতন না দিলে তোমরা কি করতে পারবে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এসময় আন্দোলনকারীরা-জি এম এর পদত্যাগ, রাকিব এর পদত্যাগ, প্রতিমাসের ১০তারিখ মধ্যে বেতন পরিশোধ, হাজিরা বোনাস নাইট বিল পুনরায় চালু করা,শ্রমিকদের মেডিকেল ছুটি বার্ষিক প্রাপ্য প্রদান,শ্রমিকদের কোন প্রকার হুমকি কোন টর্চার না করা,শ্রমিকদের বাৎসরিক ইন্টক্রিমেন্ট পুনরায় চালু করাসহ ৭দফা দাবী তুলেন। তারা জানান-
এ সকল দাবি নিয়ে আগেরবার আন্দোলনে নামা হলে সেসময় সেনাবাহিনী দাবী গুলো মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর করা হয়নি।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। ওই দিন শুক্রবার হওয়ায় কর্তৃপক্ষ আগামী রোববার বেতন দেওয়ার কথা জানায়। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।

পরে কারখানা কর্তৃপক্ষ আজই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।