ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে অধ্যক্ষ কামরুল হাসান মিলনের গণসংযোগ

প্রতিবেদক
Arif
অক্টোবর ৮, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার পুটিজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে ময়না বাজার, সাত্তার মার্কেট, পালোয়ান মার্কেট, হারু মার্কেট, কদমতলা বাজার, বাদশা মার্কেট সহ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় কামরুল হাসান মিলন বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন।

পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দায়িত্ব পেলে শাসক না হয়ে সেবক হয়ে ভূমিকা রাখা হবে। এসময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়ীয়ার জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে। বলেন, ফুলবাড়ীয়ায় জামায়াতের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মাধ্যমে সকল অপপ্রচারের জবাব দিবে।

এর আগে ইউনিয়নের কয়েকটি অঞ্চলে পথসভা, উঠান বৈঠকে মহিলা সমাবেশ এবং মসজিদ ভিত্তিক আলোচনায় অংশ নেন ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম খলিল সহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।