ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নতুন করে আরো জন ৯ করোনায় সনাক্ত॥ মোট আক্রান্ত ১৯২ জন

প্রতিবেদক
Mymensingh
জুন ১৭, ২০২০ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির:
১৬ জুন ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে শেরপুরের ৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শেরপুরে আরো নতুন করে ৯ জন করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে শেরপুর সদরে ৭ ও নকলায় ২ জন সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলেন ১৯২ জন আর মারা গেছেন ৩জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯৫ জন। মানুষের অসচেতনার কারণে আক্রান্তের সংখ্যা দিনদিন শেরপুর সদরে বেড়েই চলছে।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শেরপুরের ৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। বাকি রয়েছে আরো ১২২ টি নমুনা।
শেরপুর জেলায় এ পর্যন্ত ২হাজার ৯শ ৩৫ জেনর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট প্রদান করা হয়েছে ২হাজার ৮শ ১৩ জনের। বাকী রয়েছে ১২২ জনের।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করে জানান, শেরপুরে ২ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।