ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের অষ্টধার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন-আহবায়ক খেলু-সোহাগ সদস্য সচিব

প্রতিবেদক
Arif
অক্টোবর ৭, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইউনিয়নের ত্যাগী ও পরীক্ষিত সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান খেলুকে

আহবায়ক এবং নাজমুল শাহাদাত সোহাগকে সদস্য সচিব মনোনীত করা হয়।

কোতোয়ালি থানা কৃষকদলের আহবায়ক মাসুদুর রহমান নির্ভিক ও সদস্য সচিব তোয়াবুর রহমান তোতা সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাচ্চু ৩১সদস্য বিশিষ্ট অষ্টধার ইউনিয়ন কৃষকদল কমিটির অনুমোদন দেন। দলের কার্যক্রমকে আরো বেগবান ও তরান্বিত করতে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে উক্ত কমিটিকে অষ্টধার ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠন ও অনুমোদন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক পদে- নাজিম উদ্দিন,এনায়েত কবির মিলন,মাজেদুল হক রিপন,মোজাম্মেল হক,তারেকুল ইসলাম তারেক, সম্মানিত সদস্য পদে ফজলুল হক ফজল,হেলাল উদ্দিন, রুবেল মিয়া,শহিদুল ইসলাম, এমদাদুল হক বাচ্চু,আবুল হোসেন,ইমাম হোসেন লাবলু,আব্দুল আলীম,সাইফুল ইসলাম কালু,শহিদ মিয়া,আব্দুল হালিম,আল আমিন-১,জিয়া উদ্দিন, ফরহাদ হোসেন-১, আবু তাহের,ফরহাদ হোসেন-২, ওবাইদুল মিয়া,আল আমিন -২, নুর ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুল করিম,আমিরুল ইসলাম।

নবগঠিত কমিটির আহ্বায়ক খলিলুুর রহমান খেলু বলেন, ‘সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে আগামী কিছুদিনের মধ্যে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ইউনিয়নের সকল ওয়ার্ডে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’