ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একজন আদর্শ শিক্ষক শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর- জামায়াত নেতা মাওলানা এমরুল

প্রতিবেদক
Arif
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির,কেন্দ্রীয় শুরা সদস্য,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া কোন দেশের উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আর একজন আদর্শ শিক্ষক শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর। তাই শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিকট তিনি হবেন একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক। তিনি কখনও হবেন সুশৃংখল জাতি বিনির্মাণে যোগ্যনেতা তৈরির আধুনিক কারিগর এবং শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ ও উন্নয়নের এক অনিবার্য মাধ্যম। তিনি বলেন-

শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়। কেননা একজন আদর্শ শিক্ষকই পারেন তার অনুসারীদের জ্ঞান ও ন্যায় দীক্ষা দিতে। শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদান কে সার্থকই করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করেন।

সোমবার (২৯ শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সমন্বিত শিক্ষক ফোরাম ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে আয়োজিত “আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সৃজনশীল বিজ্ঞান অঙ্গন এবং সমন্বিত শিক্ষক ফোরাম ময়মনসিংহ মহানগরের আহ্বায়ক এম. ওয়ালিউর রহমান (নাঈম)এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ শিক্ষক ফোরামের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি আরও বলেন-আমরা এমন শিক্ষাকে সমর্থন করব, যা নৈতিক শিক্ষা নিশ্চিত করবে। দেশের ৯১ শতাংশ জনগণ মুসলমান, তাই শিক্ষাব্যবস্থা হতে হবে ইসলামী চেতনার ভিত্তিতে। অন্যথায় সমাজ সঠিকভাবে চলতে পারবে না, এটি প্রমাণিত। নৈতিক শিক্ষার অভাবে আজ সমাজে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। আমাদের ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি সুন্দর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে, যাতে জাতিকে শিক্ষকদের দুর্দশা আর দেখতে না হয়। জামায়াতে ইসলামী সব সময় শিক্ষকদের পাশে থাকবে।’

এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণ করে বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্ররা অংশ নিলেও শিক্ষকরাই পেছন থেকে তাদের সাহস জুগিয়েছিলেন। তাই যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকদের অবস্থা আমাদের দেশে এমন কেন? বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, এমনকি তারা পাঠ্যপুস্তকে সমকামিতার মতো বিষয়ও সংযোজন করেছিল। বিভিন্ন সময় আমাদের শিক্ষাব্যবস্থা নানা চেতনার মধ্য দিয়ে এগিয়েছে। তবে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো এই দেশের শিক্ষাব্যবস্থা হতে হবে ইসলামী চেতনার ভিত্তিতে।