মুহা: মাসুদ রানাঃ হালুয়াঘাটে এবার পুরুষ ও মহিলাসহ করোনায় আক্রান্ত হলো ৯ জন।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো উনিশ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ।
গত ১৪-ই জুন শনিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এবং উপসর্গ ছাড়াও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসা চৌদ্দজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৫ই-জুন রবিবার হালুয়াঘাটে ৪জন, শাকুয়াইয়ের ৪ জন এবং গাজিরভিটা ইউনিয়নের ১ জন সহ মোট ৯ জনের করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মাঝে ৪ জন পুরুষ ও ৫ জন মহিলা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, আক্রান্তদের সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িতে জনস্বার্থে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য লাল নিশানা টানানো হবে।
উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল হালুয়াঘাটে প্রথম (কোভিড-১৯) করোনা রোগী শনাক্ত হয়।
