সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে নিজের নির্বাচনী এলাকা ভালুকা পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক,
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তি, গরীব অসহায় মানুষের বন্ধু আলহাজ্ব হাতেম খান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভালুকা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এই উপহারসামগ্রী গুলো বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন শেখ, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ। এছাড়াও এসময় ২নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বিএনপি নেতা আলহাজ্ব হাতেম খান তার বক্তব্যে বলেন, দেশের মাটি ও মানুষের মানবতাবাদী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গরীব অসহায় মানুষের বন্ধু,যিনি প্রতিটি দুর্যোগ ও উৎসবে সহযোগিতা দিয়ে মানুষের পাশে দাড়ান, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা বড় উৎসব, এই উৎসবের আনন্দ যেন প্রতিটা সনাতন ধর্মাবলম্বীরা আনন্দে উপভোগ করতে পারে সে লক্ষে তার নির্দেশে আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী এনেছি। এগুলো আপনারা সবাই নিয়ে! যাবেন। তিনি বলেন- তারেক রহমান মুসলমান, হিন্দু, খ্রিস্টানসহ দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষের খোজ খবর রাখছেন। তিনি সব ধর্মের উৎসবে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করেন।
এসময়- পূজাকে কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল এ দেশের মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের দূরত্ব সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। তাই আমরা সবাই মিলে বৃহৎ এ উৎসব যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর হয় সে জন্য সব-সময় পাশে থাকব।’
