ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হয়ে ফুলবাড়িয়ার সব সমস্যার সমাধান করবো-অধ্যক্ষ কামরুল হাসান মিলন

প্রতিবেদক
Arif
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ ও সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

তিনি বলেন, বিগত ৫৪ বছরে দেশে সমস্ত ক্ষমতাসীন রাজনৈতিক দল বার বার জনগণের সাথে প্রতারণা করেছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার সরকার দেশের উন্নয়ন, শিক্ষা, সাহিত্য সংস্কৃতিতে নজর না দিয়ে বিরোধী দলকে নিবৃত করতে সময় অপচয় করেছে।

তিনি বলেন, বিগত দিনে দেখা গেছে ১০ টি হোন্ডায় নির্বাচন ঠান্ডা। এ ধরনের নির্বাচন দেশের জনগণ আর মেনে নিবেনা। জামায়াতের ৫ দফা এটি জনগণের দাবি। পিআর পদ্ধতি নিয়ে জামায়াত সোচ্চার কারন এর মাধ্যমে সংসদ নির্বাচনে জনগণের কোন ভোট অপচয় হবেনা।

অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষের ইস্যু সামনে আনার কারণে একটি দল রাজনীতি থেকে ছিটকে পড়েছে। আবার ডাকসুকে আরেকটি দলের ভরাডুবি হয়েছে। বলেন, ক্ষমতায় গেলে শাসক না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ আব্দুর রউফ রাব্বানী, আব্দুল মজিদ, পৌর আমীর আব্দুল খালেক ও জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল্লাহ।