: দেশে চলমান এবং ক্রমবর্ধমান পুষ্টির ঘাটতি পূরণের জন্য বিভিন্ন ধাপে বিনামূল্যে উন্নত জাতের ফলের চারা বিতরণ করছে প’জ রেস্কিউ টিম ময়মনসিংহ (পিআরটিএম)।
এর ধারা বাহিকথায় @paws resque team mymensingh (PRTM) এর এডমিন জাহানারা পপি ও ডাঃ দিশা’র পরিচালনায় গতকাল (২৩ সেপ্টেম্বর মঙ্গলবার) ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি এলাকায় বিনামূল্যে উন্নত জাতের ফলের চারা বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কষ্ঠের স্টাফ রিপোর্টার নিয়ামুল কবির সজল, জাকির হোসেন, ভোরের কাগজের সাংবাদিক রুহুল আমিন খান প্রমুখ। এসময় গোয়াইলকান্দি এলাকার কয়েক শতাধিক লোকজনের হাতে চারা তুলে দেন অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
